BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

শাবি ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন


জানুয়ারি ২৫, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ এবং শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন শুরু করেন তারা। অনশনে উপস্থিত আছেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

অনশনে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা প্রতীকী অনশনে বসেছি। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই অমানবিক ভিসির পদত্যাগ দাবি করছি আমরা। আমাদের আজকের এই অনশন কর্মসূচি বিকেল তিনটা পর্যন্ত চলবে এবং যতদিন পর্যন্ত ভিসি পদত্যাগ না করবেন ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।