BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আলম খান মুক্তি


জানুয়ারি ২৩, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল মানুষের মধ্যে গভীর রাতে নগরীর বিভিন্ন ফুটপাতে ঘুরে ঘুরে কম্বল বিতরন করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ যুবলীগের নেতৃবৃন্দ।

গত (২২ জানুয়ারি) শনিবার গভীর রাতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে গভীর রাতে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল  হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন সিলেট শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। যে কারণে আমরা গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে নিয়ে এসেছি। সবার আগে এদের মাঝেই বিতরণ করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। আমাদের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মাসুদ কামাল সুফী, আলী হাসেন, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন,আকিল আহমদ,সাব্বির আহমদ, বাবু, মাসুক আহমদ, আবেদ আহমদ প্রমুখ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।