BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে আ’লীগের আরো এক বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার


জানুয়ারি ২২, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম:: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ২ নং সাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় গোলাম কিবরিয়া কে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

শনিবার (২২ জানুয়ারি) সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নে ১ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি গোলাম কিবরিয়া কে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশসহ প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।