BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারকে কারাদন্ড


জানুয়ারি ১৬, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পারকুল এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. হায়দার আলীকে (৩৮) নামে মৌলভীবাজারের মনু নদীর ইজারাদারকে আটক করে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুর উপজেলার দীঘলবাক ইউনিয়নের পারকুল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

আটককৃত হায়দার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, হায়দার আলী মনু নদীর হিজারাদার হওয়া সত্বেও নিয়ম লঙ্ঘন করে দীর্ঘ দিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নবীগঞ্জের কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করে আসছিল হায়দার আলী।

খবর পেয়ে দুপুরে পারকুল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনকারী হায়দর আলীকে আটক করা হয়।

তাকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় হায়দার আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে কুশিয়ারা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কেউ যেন বালু উত্তোলন না করে সবাই নির্দেশনা দেয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।