বিডি সিলেট ডটকম:: সিলেট মহানগরীর ধুপাদিঘিরপারস্হ শিশুপার্কের সামনে ইমা-লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) দুপুর পৌণে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ৭-৮ জন আহত হয়েছে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে তাৎক্ষণিক ডিসি আজবাহার আলীর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান,মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
