BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ট্রাক চাপায় নারীর মৃত্যু


জানুয়ারি ১১, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে বেপরোয় ট্রাকের চাপায় এক নারী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে সড়কের শ্রীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রীপুর এলাকার আসাম গুচ্ছগ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তবে তাৎক্ষনিক তার নাম পাওয়া যায়নি।

জানা গেছে, ওই নারীকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ট্রাকটি আটক করে। অথচ ট্রাক আটকের ঘটনায় বিকেলে উল্টো ট্রাক শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ জানায়, এদিন দুপুর দেড় টার দিকে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ট্রাকের নিচে পিষ্ট হন আব্দুল মান্নানের স্ত্রী। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথিমধ্যেই তিনি মারা যান।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, রাস্তা পারাপারকালে ওই নারী দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ট্রাকটি আটক করলে শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।