BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

অস্বাস্থ্যকর খাবার, সিলেটে ২ রেষ্টুরেন্টকে জরিমানা


জানুয়ারি ১১, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম : সিলেট নগরীর বন্দরবাজারে পড়শী রেস্টুরেন্ট ও পাকশী রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং বিক্রির অপরাধে জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে নগরীর পাঁচ তারা নামক বেকারিতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং বিএসটিআই-এর অনুমোদন না থাকায় জরিমানা করা হয়।

সিলেট সিটি করপোরেশেনের জনসংযোগ কর্মকর্তা আলীম শাহ জানান, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর বন্দরবাজারস্থ পড়শী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি ও বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্য পণ্য বিক্রয়ের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে পাকশী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।