BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন পছন্দ করছে না’


জানুয়ারি ৮, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রীর মহানুভবতার সুযোগ নিয়ে, হাসপাতালে বসে খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়ে আছে, তাদের চিকিৎসা করাতে হয়। প্রধানমন্ত্রী হিসেবে আপনি (খালেদা জিয়া) এতিমের টাকা লুট করেছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে যেই সম্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, এটা শেখ হাসিনার মহানুভবতা। আজকে আপনি ওইখানে (হাসপাতালে) বসেও, আপনি বসে নাই। আপনি আপনার সেই গোষ্ঠীকে নামিয়ে দিয়েছেন বাংলাদেশে বিরুদ্ধে।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত এখন বিদেশ ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন পছন্দ করছে না। এ বাংলাদেশে তারা বঙ্গবন্ধুর খনীদের রক্ষা করতে পারে নাই। বিচার হয়েছে। শাস্তি হয়েছে। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারে নাই। ৯৩ দিন অবরোধ দিয়ে দেশের অর্থনীতি পঙ্গু করতে চেয়েছিল, পারে নাই। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা বিদেশে যাচ্ছে। আমেরিকা নাকি আজকে আমাদের নিষেধাজ্ঞা দেয়। আমাদের সেই যুদ্ধ আজকে জাতীয় পর্যায়ে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতীয় পর্যায়ে নাই; আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে এ বাংলার মানুষকে হত্যা করার জন্য সপ্তম নৌ বহর পাঠানো হয়েছিল। বাংলাদেশের জনগণ সেটা প্রতিহত করেছে। আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের যুদ্ধ এখন জাতীয় পর্যায়ে নাই। এ যুদ্ধেও আমরা অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।