সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিনকে জাতীয়তাবাদী ওলামা দল সিলেট মহানগর কমিটির আহ্বায়ক এবং ‘সিলেট মহানগর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক’ হিসেবে দেখতে চেয়েছেন সিলেটের শীর্ষস্থানীয় ইমাম-মুয়াজ্জিন ও ওলামায়ে কেরাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেট মসজিদে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই জোরালো দাবি জানান।
ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীসহ মহানগরের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন একজন পরীক্ষিত ও নির্যাতিত আলেম এবং সাবেক ছাত্রনেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া জাতীয়তাবাদী রাজনীতিকে তিনি সবসময় লালন করে আসছেন। দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্রের আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, মাওলানা রমিজ উদ্দিন সিলেটের ৪২টি ওয়ার্ডের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-উলামার সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়নস্বরূপ আমরা তাঁকে দ্রুত গুরুত্বপূর্ণ দুটি দায়িত্বে দেখতে চাই।
প্রধান দাবিগুলো:
১. বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের নিকট দাবি:
মাওলানা মো. রমিজ উদ্দিনকে ‘জাতীয়তাবাদী ওলামা দল সিলেট মহানগর শাখা’র আহ্বায়ক করার জন্য আমরা কেন্দ্রীয় ওলামা দলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি।
২. বিএনপি হাইকম্যান্ড ও মহানগর নেতৃবৃন্দের নিকট দাবি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের নিকট আমাদের আন্তরিক দাবি—মাওলানা মো. রমিজ উদ্দিনকে ‘সিলেট মহানগর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক’ পদে দায়িত্ব প্রদান করা হোক।
উক্ত দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নিজেদের পূর্ণ মতামত ও সমর্থন জানিয়েছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস আহমদ, সহ-সভাপতি মাওলানা আশরাফুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তৈবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক ক্বারী কাওসার আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আনিসুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, এবং কার্যনির্বাহী সদস্য হাফেজ মাওলানা মুজিবুর রহমান, হাফিজ ভাই সালামত, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সুলতান আহমদ, মাওলানা জাকারিয়া খান, হাফিজ শিব্বির আহমদ ও মৌলভী মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
