বিডি সিরেট ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে ও আগামীতেও হবে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না। কারণ এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার ৮ টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় সভায় যোগ দিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।
নবনির্বাচিতদের উদ্দেশে এনামুল হক শামীম বলেন, অবাধ, সুষ্ঠু ও নির্বাচনে আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা নিজ নিজ এলাকায় সুশাসন, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। ‘গ্রাম হবে শহর’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গরিবের মানুষকে যেন কেউ হয়রানি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য যা যা করণীয় তা করতে হবে।
শীতলক্ষ্যার তীরে বসেছে বীর মুক্তিযোদ্ধাদের মেলাশীতলক্ষ্যার তীরে বসেছে বীর মুক্তিযোদ্ধাদের মেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরভাগা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, চরসেনসাস ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, চরকুমারিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যা, সখিপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, দক্ষিণ তারাবুনিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহজালাল মাল, ডিএমখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাহসিন হক আবু বেপারী, উত্তর তারাবুনিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস মোল্যা, আরশিনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম সরদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির জহির সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মোয়াজ্জেম হোসেন সরদার, সহ-সভাপতি কহিনুর সুলতানা দোলা, আলী আকবর পাইক, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী, যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার প্রমুখ। এ সময় সখিপুরের ৮টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
