BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৯
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের তিন ‘অধিনায়ক’ ঢাকার


ডিসেম্বর ২৭, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুজন বাংলাদেশ টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক। আরেকজন বাংলাদেশের সফলতম ওডিআই ক্যাপ্টেন। বলছি মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার কথা। যারা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসরে মাঠ মাতাবেন ঢাকার হয়ে।

আগামী ২১শে জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এর আগে ডিরেক্ট সাইনিং এবং প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপা-বের তিনজনই মাঠ মাতাবেন ঢাকার হয়ে।
প্লেয়ার্স ড্রাফটের আগেই ডিরেক্ট সাইনিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভেড়ায় ঢাকা। এরপর ড্রাফটে তামিম ও মাশরাফিকে দলে টানে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুসারে প্রতিটি দল ১জন করে দেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিতে পারবে। সৌম্য সরকারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজি রূপা ও মার্ন গ্রুপ।

তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করতে না পারায় শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পায়নি গ্রুপটি। আর নতুন ফ্র্যাঞ্চাইজির পছন্দ সৌম্য নয়; মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহ ছাড়া বিপিএলের ড্রাফটের আগে দল চূড়ান্ত হয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমেরও। দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।

‘এ’ ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে নিয়েছে বরিশাল। মুশফিককে দলভুক্ত করেছে খুলনা। মোস্তাফিজকে ভিড়িয়েছে কুমিল্লা, তাসকিন গিয়েছেন সিলেটে। ‘বি’ ক্যাটাগরি থেকে বাঁহাতি স্পিনার নাসুমকে নিশ্চিত করেছে চট্টগ্রাম।

এছাড়া বেশ কজন বিদেশি ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে দলগুলো। ড্রাফটের বাইরে একজন দেশি ও তিনজন পর্যন্ত বিদেশি সরাসরি দলে নেয়ার সুযোগ রয়েছে এবার।
ডিরেক্ট সাইনিংয়ে ছয় দলের খেলোয়াড়
খুলনা
দেশি: মুশফিকুর রহীম
বিদেশি: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নাবিন উল হক (আফগানিস্তান) ও ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা)
বরিশাল
দেশি: সাকিব আল হাসান
বিদেশি: মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুশকা গুনাতিলাকালা (শ্রীলঙ্কা)
চট্টগ্রাম
দেশি: নাসুম আহমেদ
বিদেশি: বেনি হাওয়েল (ইংল্যান্ড) ও কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
কুমিল্লা
দেশি: মোস্তাফিজুর রহমান
বিদেশি: নেই
ঢাকা
দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ
বিদেশি: নেই
সিলেট
দেশি: তাসকিন আহমেদ
বিদেশি: দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।