BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে মুমতাহিনা রীতুকে সংবর্ধনা


ডিসেম্বর ২৫, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির সিনিয়র সংবাদ পাঠিকা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা উপ-কমিটির সদস্য মুমতাহিনা হাসনাত রীতুকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আমিরাতের আহ্বায়ক কমিটি।

বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইসমাইল গনি চৌধুরী। সাধারণ সম্পাদক এসএম মইনুল হোসেন মইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা আজ বিশ্বের কাছে রোল মডেল বলেও বক্তারা বলেন। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর সভাপতি মাহবুবুল হক মানিক সিআইপি, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাজি আব্দুর রব, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।