BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে: পরিবেশমন্ত্রী


ডিসেম্বর ২৪, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে, তখনও বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। দেশে এত উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের কাছ থেকে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নের খোঁজ খবর নেন তিনি। মন্ত্রী সততার সাথে এবং সব কাজের গুণগতমান শতভাগ অক্ষুন্ন রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘বর্তমান সরকারের আমলে মৌলভীবাজারে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে।’ তিনি যথাসময়ে উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কথা বলেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।