BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা পুনাকের শীতবস্ত্র বিতরণ


ডিসেম্বর ২৩, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট জেলা শাখার উদ্যোগে কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ক্যাম্প প্রঙ্গনে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। (২৩ শে ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেটের সভানেত্রী মাহফুজা শারমিন।Screenshot 20211223 214117 Photos - Bd Sylhet Newsঅনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুনাক সিলেটের সহ-সভাপতি ও সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল এর সহধর্মিনী মোসাঃ মোসফিকা হোসেনসহ গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানে সভানেত্রী তার বক্তব্যে বলেন আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছেন তারা একটু এগিয়ে আসলে এই শীতে মেহনতি মানুষের কষ্ট লাগব হবে। পরে ৪০০ জন হতদরিদ্র মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করেন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।