BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ইয়ামাহার ওয়ান ইয়ার রাইড এব্ড প্রাইড অনুষ্ঠান অনুষ্ঠিত


মে ১৬, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিগত এক বছরের ইয়ামাহা মোটরসাইকেলের বাইকারদের অনুভূতি,যাত্রার গল্প নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ামাহা ওয়ান ইয়ার রাইড এন্ড প্রাইড অনুষ্ঠান।

শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, আয়েশা লেইস মটেরস এর সত্বাধিকারী মো: হোসেন তানভির,ইয়ামাহার টেরিটোরি অফিসার আবুল কালাম,মার্কেটিং অফিসার ফয়সল বিন ওয়াহাব,বৈশাখি নিউজএর সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ প্রমুখ।

আয়েশা লেইস মটোরস এর সত্বাধিকারী মে:হোসেন তানভির বলেন,ইয়ামাহা সবসময় শুধু একটা ব্র্যান্ড নয়,এটি তরুনদের আবেগ।গত এক বছরে আমরা শুধু বাইক চালাইনি,আমরা তৈরি করেছি স্মৃতি,বন্ধুত্ব ও অসংখ্য সুন্দর মুহূর্ত।প্রতিটি রাইড আমাদের শিখিয়েছে আত্নবিশ্বাস,-শৃঙ্খলা এবং এক সাথে এগিয়ে চলার শক্তি।সেই সাথে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই সকল রাইডারদের যারা সবসময় নিরাপদ রাইডিং,ভাতৃত্ববোধ এবং ইতিবাচক বাইকিং কালচার ধরে রেখেছেন। অনুষ্ঠানে শতাধিক বাইক রাইডার অংশগ্রহণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।