যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বাদ এশা দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফুআদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সহ অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, সমাজ কল্যান সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা ফজলুল করিম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জমরুল ইসলাম ও মোঃ ফয়সাল আহমদ প্রমুখ।
বৈঠকে বিগত সভার রিপোর্ট পর্যালোচনা করা হয়। এরপর থানা এবং ওয়ার্ড ভিত্তিক দলীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিশেষ উপকমিটি গঠন ও ওয়ার্ড প্রতিনিধি নির্ধারণ সহ ব্যাপক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী ১৫ মে শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জমিয়তের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ মিছিলে মহানগর যুব জমিয়তের সকল পর্যায়ের দায়িত্বশীল, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মুসলিম জনতাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
