BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪
আজকের সর্বশেষ সবখবর

যুবসমাজকে মাদক ও অপকর্মের মাধ্যমে কেউ যেন ধ্বংস করতে না পারে


মে ৬, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মঙ্গলবার (৫ মে ২০২৬) সিলেট কল্যাণ সংস্থা’র ২৮ বছর পূর্ণ ২৯ বছরে পদার্পণ ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’র ৩ বছর পূর্ণ ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিকাল ৫.২৫ ঘটিকায় ঐহিতাসিক কোর্ট পয়েন্টে যুব জমায়েত, বিকাল ৫.৪৫ ঘটিকায় সিলেট কালেক্টরেট মসজিদের সামনে থেকে বন্দরবাজার, ধোপাদিঘীরপাড়, বন্দরবাজার পত্রিকা পয়েন্টে, সিটি পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় আলোচনা সভা, সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কর্মতৎপরতায় ভূমিকা রাখার জন্য সংস্থাগুলোর অর্ধ শতাধিক নেতৃবৃন্দদের মধ্যে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

যুব জমায়েতে বক্তারা বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সম্পৃক্ততা খুবই প্রয়োজন। ঘরে বসে কোনো দাবী আদায় করা সম্ভব নয়। আমাদেরকে সচেতনতার সাথে ন্যায়সঙ্গত উপায়ে নিয়মতান্ত্রিকভাবে যেসকল প্রাপ্তি থেকে বঞ্চিত, তা দৃঢ়তার সাথে দাবী হিসেবে উপস্থাপন করতে হবে। আর এসব দাবী উপস্থাপনে সকলের স্বত:ষ্ফুর্ত অংশগ্রহণ দরকার। বন্যার্ঢ শোভাযাত্রা একপ্রকার দাবীর মিছিলে পরিণত হয়। সিম কোম্পানীগুলোর অরাজকতা, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি গতি রোধে কার্যকর পদক্ষেপ, সিলেট-ঢাকা রেলপথ সংস্কার ও ঈদে বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহন, সিলেট-ঢাকা মহাসড়কের মৃত্যুর মিছিল রক্ষায় দ্রুত গতিতে মহাসড়কের কাজ সম্পন্ন ও ডিভাইডার স্থাপন, আইওয়াশবিহীন মশা নিধনে কার্যকর পদক্ষেপ সহ বিভিন্ন দাবী শোভাযাত্রায় উচ্চারিত করা হয়। আলোচনা সভায় সংগঠনের ২৮ বছরের কর্মতৎপরতার স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি মাদক, অনলাইন জুয়া, ছিনতাই, আধ্যাত্মিক নগরীর মর্যাদা রক্ষায় সবধরনর অশ্লীলতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। যাঁরা মাদক ক্রয় ও বিক্রয় করেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। মাদকাসক্তি কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি সামাজিক বিপর্যয়। যুব সমাজ নিজেদের ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে নিজেদের অবস্থা নির্ধারণ করে পথচলা জরুরী। আমরা যুবসমাজকে মাদক ও অপকর্মের মাধ্যমে কেউ যেন ধ্বংস করতে না পারে, সেদিকে সকল মহলকে সচেতন থাকতে হবে।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় যুব জমায়েতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ ও বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক স্বপন চন্দ, মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক স্বাধীন চৌধুরী, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সোহেল আহমদ, সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, যুব জমায়েত, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান কর্মসূচীতে সাংগঠনিক নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মোঃ সহিদুল ইসলাম, তাপস কুমার সরকার, মোঃ আফজাল হোসেন উজ্জল, সালিম আহমদ, আবুল ফজল, জুবায়ের চৌধুরী, সুহেল মিয়া, বি.এম সালাম হোসেইন, ফারুক আহমদ, মোঃ কামরুল ইসলাম, প্রনয় কুমার দাশ, মোঃ রোমেন আহমদ, রেজোয়ান আহমদ ও শিশু প্রতিনিধি মোঃ তানজিদ আহমদ আনন্দ।

পরিশেষে মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।