ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার সকালে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি নগরীর সুরমা টাওয়ারের সামন থেকে শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হকের সভাপতিত্বে ও মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল.এলবি, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী যুব আন্দোলন জেলা সেক্রেটারী কে এম শাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সেক্রেটারী নাসের উদ্দিন।
র্যালী ও আলোচনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা সেক্রেটারী মো: রফিকুল ইসলাম, সদর থানা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী আতাউর রহমান, মহানগর সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক আল আমিন সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘শ্রমিক দিবস আসে আর যায়, কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের অধিকার নিয়ে আর যেন ছিনিমিনি করা না হয়। শ্রমিকদের ন্যায্য দাবি যেন মেনে নেয়া হয়।’ বক্তারা বলেন, ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। ইসলামে শ্রমিক ও মালিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশনা রয়েছে, যা বাস্তবায়ন করা হলে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে, অথচ দেশের অনেকেই সরকারী সুযোগ সুবিধা পায় কিন্ত তা থেকে শ্রমিকরা বঞ্চিত ও অবহেলিত। শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই।
