সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিজয়ী। এদিকে বিয়ানীবাজার উপজেলা সিনিয়র নেতাদের ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতের জয়। এ নিয়ে সিনিয়র নেতারা প্রশ্নের সম্মুখীন। জানা যায়, বিয়ানীবাজারের নির্বাচনী পরিচালনা সময়ন্বয়ক সাবেক জেলা যুবদলের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যানে পরাজিত প্রার্থী আব্দুল মান্নানের সেন্টার ও নিজের ইউনিয়ন লাউতায় জামায়াত বিজয়ী। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সেন্টার ও মুড়িয়া ইউনিয়নে জামায়াতের বিজয়। অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল ও উপজেলা সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের ইউনিয়ন মাথিউরা ইউনিয়নেও জামায়াত বিজয়ী। পৌরসভার সাবেক সভাপতি ও ধানের সাবেক মেয়র পদপ্রার্থী আবুল নাসের পিন্টু ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন নিজ সেন্টার ও পৌরসভায় জামায়াত বিজয়ী।
এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলায় থাকায় তিনি সুবিধাজনক থাকাটাই স্বাভাবিক। আমি সহ আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ধানের শীর্ষ বিজয়ের আপ্রাণ চেষ্টা চালিয়েছি। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ চেষ্টায় সিলেট-৬ আসনে ধানের শীষ বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি।
