BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল সাংসদকে অভিনন্দন


ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৬ষ্ঠ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গণভোটে হ্যা ভোট প্রদান করায় সর্বস্তরের সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল সাংসদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সভা থেকে যুব সমাজের চেতনার অন্যতম ধারক ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসির জোর দাবী জানানো হয়। পাশাপাশি ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সর্বপ্রকার সিন্ডিকেটবাজ ও দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারীদের দেশদ্রোহী ঘোষনার দাবী জানানো হয়। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১.০০ ঘটিকায় রমজান মাসে দিনের বেলায় পানাহার বন্ধের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় সিলেট বিভাগ থেকে নির্বাচিত ১৯ জন সাংসদের প্রতি বিভাগের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার জন্য বিশেষ আহবান জানানো হয়। সিলেটের ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে বিশেষত সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রেলপথ, সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা সহ সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক সমস্যা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচিত সাংসদদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৬ষ্ঠ সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ সোহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক জামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরিদ আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য জামিল হোসেন, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে পিয়াস তালুকদার, জুমেল মিয়া, মোঃ মহিবুর রহমান মুহিব, মোঃ আল-মুরাদ রিক্ত, মোঃ নয়ন মনি ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।