BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার আম্বরখানায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ ও লিফলেট বিতরণ


ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান ও ৭ ফেব্রুয়ারি আলীয়া মাদরাসা মাঠে সমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুময়া আম্বরখানা পয়েন্টে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।