BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


জানুয়ারি ২০, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সারোয়ার আলম সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায় ।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত মনোনয়ন পত্র প্রত্যাহারকারী প্রার্থীগণের মধ্যে রয়েছে সিলেট-১ আসনের এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনের গনঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতের ইসলামের মোঃ আব্দুল হান্নান; সিলেট-৩ আসনের খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়েত ইসলামের লোকমান আহমেদ ও এনসিপির নুরুল হুদা জুনেদ ; সিলেট-৪ আসনের খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মোঃ রাশেদ উল আলম; সিলেট-৫ আসনে জামায়াতের ইসলামের হাফিজ মোঃ আনওয়ার হোসাইন খান এবং সিলেট ৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।