শেষ মূহূর্তে এসে স্বপ্ন ভঙ্গ হলো ফয়সল আহমদ চৌধুরী। বিএনপির মনোনয়ন লড়াই থেকে অন্তিম মূহূর্তে ছিটকে পড়লেন তিনি। মঙ্গলবার নিজের মনোনয়নপত্র প্রত্যাহারও করে নিয়েছেন এই বিএনপি নেতা।
মঙ্গলবার সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন
এরআগে সোমবার সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দলীয় প্রার্থী হিসেবে জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনীত করে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে গত ১৭ জানুয়ারি ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য, সিলেট-৬ আসনে প্রথম ধাপে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। পরে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
