BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত


জানুয়ারি ১৮, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করা হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ডের সহ-প্রচার সম্পাদক ক্বারী কাউছার আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার সভাপতি ইকরামুল হক জাবের, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়াতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মারুফ আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির বিন নূর, সদস্য মৌলভী শাহাদাত হাসান প্রমুখ।

মতবিনিময়কালে জমিয়ত নেতৃবৃন্দের সাথে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষের বিজয় মানে বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। সিলেট-৪ আসনের পিছিয়ে পড়া তিন উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’ তিনি বলেন, নির্বাচনের ধানের শীর্ষ বিজয়ী হলে এলাকার সবকটি ইউনিয়ন, নতুন পাকা সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। পুরোনো সড়ক ও অবকাঠামো সংস্কারে জোর দেওয়া হবে। এছাড়া চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে। তিন উপজেলাকে স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।