BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ ও সিলেট জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা


ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে সুনামগঞ্জ ও সিলেট জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণে করণীয় শীর্ষক ‘আঞ্চলিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগরীর চন্ডীপুলস্হ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেট এর সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিএসসি’ র সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর কৃষিবিদ এ. এস.এম গোলাম হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কৃষিবিদ এ, এস, এম গোলাম হাফিজ বলেন, দেশে এখন পর্যন্ত ২২টি ফসলের ১৩৮টি জাত আবিস্কার করেছে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। কৃষকদের সুবিধার্থে অধিক ফলন পেতে এসব প্রযুক্তি ও জাত মাঠ পর্যায়ে আরো বেশি সম্প্রসারণ করা প্রয়োজন।কৃষির অনেক উন্নয়ন হয়েছ সামনে সেই ধারা বজায় রাখতে সবাইকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, বিনা উদ্ভাবিত জাতগুলোর বিশেষ বৈশিষ্ট আছে। বিনার অনেকগুলো জাত মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছে এবং কৃষকরাও বেশ উপকৃত হচ্ছে। তিনি বিনা উদ্ভাবিত এসব জাত ও প্রযুক্তি বিষয়ে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একত্রে কাজ করারও আহ্বান জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও বিনা’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এসও মো. ফরহাদ হোসেনের সঞ্চলনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন,সুনামগঞ্জ উপকেন্দ্র বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মানিক।

সিলেট অঞ্চলে বিনা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মো. মাহবুবুল আলম তরফদার। ডিএই সুনামগঞ্জ ও সিলেট জেলার ২০২৪-২৫ অর্থ বছরের বিনা’র জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ে বাস্তবানের অগ্রগতির তথ্য উপস্থাপন করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহস্থ বিনা’র পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী; ঢাকাস্থ এটিআই প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. কে. এম বদরুল হক। বিনা’র উদ্যানতত্ত্ব বিভাগের পিএসও এবং প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার।

দিনব্যাপী কর্মশালায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সুনামগঞ্জ ও সিলেট জেলার ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি, অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।