BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে স্কুল শিক্ষক সাম্প্রদায়িক হামলার শিকার


আগস্ট ২৩, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার গংঙ্গানগর গ্রামের বাসিন্দা ভুবন মোহন দেব এর পুত্র দক্ষিণ চরহামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দেব গতকাল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অনুসন্ধানে জানা যায় বিশ্বজিৎ কুমার দেব একজন ধর্মভীরু ও শান্তি প্রিয় মানুষ। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন হিন্দু ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এরকমই একটি সংগঠন জননী সংসদের সাধারণ সম্পাদক হিসেবে পূজা অর্চনার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এসব কারণে ধর্মান্ধ একটি গোষ্ঠী তাঁর উপর ক্ষিপ্ত ছিল। যার ফলে সাম্প্রদায়িক হামলার শিকার হন। ধর্মান্ধ ৮/১০ জন মুখোশধারী লোক উনার পথরোধ করে একটি খোলামাঠে নিয়ে গিয়ে গাছের সাথে বেধে ফেলে এবং বেধরক মারপিট করে। হামলাকারীরা এই বলে হুমকি দেয় যে, ভবিষ্যতে ধর্মীয় কাজ করলে, ইসলাম ধর্ম গ্রহণ না করলে আরও ভয়ংকর পরিনতির কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।