BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

দেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে: সাদিক কায়েম


নভেম্বর ২৯, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে কেউ দেশ চালাতে পারবে না। বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে। দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। তা না করে হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।’

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে, ডাকসু ভিপি বক্তব্যের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে দোয়া করেন।

তিনি বলেন, ‘অতীতে ভারত আমাদের অনেক জুলুম-নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। এ স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশার ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না। একই সঙ্গে কেউ লন্ডন বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও আর পারবে না। লন্ডন থেকে কেউ প্রেসক্রিপশন দিয়েও বাংলাদেশ পরিচালনা করতে পারবে না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।

উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ফয়জুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, সিলেট জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, যুব জামায়াতের উপজেলা সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম, গোয়াইন থানার জামায়েতে ইসলামীর সভাপতি আবুল হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।