BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ভালো কিছু করতে হলে কাজে লেগে থাকতে হবে: যুগ্ম সচিব


নভেম্বর ২৭, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের উদ‍্যোগে পাবলিক টক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ ‘Importance of Learning, Training, Service and Motivation’ শীর্ষক পাবলিক টক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং এতে কীনোট স্পিকার হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেল্লাল হোসেন খান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন‍্য তিনি যুগ্ম সচিবকে ধন্যবাদ দিয়ে বলেন, আজকের এ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানার্জন করে দক্ষ জনশক্তি এবং আদর্শ মানুষ হিসেবে দেশের উন্নয়ন কাজে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এতে কীনোট স্পিকার হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেল্লাল হোসেন খান বলেন, জীবনে ভালো কিছু করতে হলে নিজস্ব গণ্ডি থেকে বের হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত যোগ্য জনবল হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আর সেজন্য প্রয়োজন শিক্ষার বা প্রাতিষ্ঠানিক জ্ঞান যা মানুষের মধ‍্যে ইতিবাচক পরিবর্তন আনে, আর শিক্ষাই মানুষকে যোগ্য করে তুলে।

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। আইন বিভাগের সহকারি অধ‍্যাপক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. রেজাউল করিম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আইন বিভাগের প্রভাষক হাসান মাহমুদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।