BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 


নভেম্বর ২৪, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে চোলাচালানকালে ৯০ লক্ষ টাকার  ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সিলেটের সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৯০ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।