BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় জমিয়তের বিকল্প নেই: আব্দুল করিম দিলদার


নভেম্বর ২৩, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের প্রধান পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদার বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হচ্ছে একটি আদর্শবাহী ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন। জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় এই সংগঠনের কোনো বিকল্প নেই।

রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন।

দিলদার বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বদাই মানুষের মৌলিক অধিকার ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জমিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “জমিয়ত ইসলামের প্রকৃত আদর্শকে ধারণ করে রাজনীতি করে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর।”

প্রেস বিজ্ঞপ্তিতে হাফিজ আব্দুল করিম দিলদার আসন্ন নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সকল প্রার্থীদের “খেজুর গাছ” মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, খেজুর গাছ মার্কার বিজয় একটি উন্নত ও শান্তিময় বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।