BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৪
আজকের সর্বশেষ সবখবর

লোভাছড়া সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত


নভেম্বর ২৩, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট লোভাছড়া সীমান্তে খাসিয়ার ছুঁড়া গুলিতে বাংলাদেশী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মুলাগুল বাংলাটিলা গ্রামের মৃত মখরম আলীর পুত্র জামাল উদ্দিন (৪৫) শনিবার দুপুরের দিকে ভারতের অভ্যন্তরে সুপারি আনতে গেলে খাসিয়াদের ছুড়া গুলিতে গুরতর আহত হন। এ অবস্থায় তার সাথে থাকা সঙ্গীরা তাকে বাংলাদেশের হাফারমুখ এলাকায় নিয়ে আসলে জামাল উদ্দিন মারা যান।

শনিবার দিবাগত রাত অনুমান ১০টার দিকে জামাল উদ্দিন নিহত হওয়ার খবর জানতে পারে তার পরিবার।খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় পৌঁছে জামাল উদ্দিনের লাশ রাত ৪টার দিকে থানায় নিয়ে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সুরতহাল প্রতিবেদনের দায়িত্ব প্রাপ্ত থানার এসআই দূর্গা কুমার দেব জানান, জামাল উদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে সিওমেক এর মর্গে প্রেরণ করা হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জামাল উদ্দিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।