বাংলাদেশ খেলাফত মজলিস ১৩নং ওয়ার্ড শাখা পূনর্গঠন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (২১ নভেম্বর) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে মাওলানা আব্দুস শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক সিলেট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, মোহাম্মদ সিকন্দর আলী।
আলোচনা সভায় উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১৩নং ওয়ার্ড কমিটি পূনর্গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সহ-সভাপতি মাওলানা মঈনুল ইসলাম, হাফিজ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর আহমদ, বায়তুল মাল সম্পাদক হাফিজ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, অফিস সম্পাদক মোহাম্ম রুমেল আহমদ, সদস্য হাফিজ মোহাম্মদ আলী জুবায়ের, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ দিলমন, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়সার আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি পূনর্গঠন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ ৫ দফা দাবি ও হ্যা ভোট বিজয় নিশ্চিতে একযুগে কাজ করছে ৮ দল। তিনি আগামী ৬ ডিসেম্বর আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানান।
