BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩০
আজকের সর্বশেষ সবখবর

বুধবার সিলেটের যেসব এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না


নভেম্বর ১১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষন, বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলায়, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা, ১১ কেভি উপশহর ফিডারের শাহজালাল উপশহর এ ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, বøক সি, তেররতন, ব্লক জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগে যখন কাজ শেষ হবে তখনই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।