BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯
আজকের সর্বশেষ সবখবর

দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু


আগস্ট ৩০, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃতরা হলেন— বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘একটি ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা দহকুলা ব্রিজের কাছে থাকা একটি বাইচের নৌকার ওপরে তুলে দেয়।

এতে বাইচের নৌকাটি পানিতে তলিয়ে গেলে নৌকায় থাকা লোকজন পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেন।’

বাকিদের আহত অবস্থায় উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।