BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০
আজকের সর্বশেষ সবখবর

ডিগবাজি দিতে ফোবানা সম্মেলনে যাচ্ছেন জায়েদ খান!


আগস্ট ১৯, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : গেল বছর সেই যে যুক্তরাষ্ট্রে গেলেন জায়েদ খান আর ফিরলেন না। বর্তমানে সেখানেই থাকছেন। দেশটিতে বসবাসরত বাঙালি কমিউনিটিতে আয়োজিন সংস্কৃতি অনুষ্ঠানগুলোতে পারফর্ম করছেন। কাজ করছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানা টিভিতেও। নতুন খবর হচ্ছে ডিগবাজি কিং খ্যাত জায়েদ এবার কানাডা যাচ্ছেন।

কানাডার মন্ট্রিয়েলে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩১ আগস্ট। প্রথমবারের মতো এ সম্মেলনে যাচ্ছেন জায়েদ। ৩১ আগস্ট পারফর্ম করবেন সেখানে।

জায়েদ খান বলেন, ‘২৯ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯-৩১ আগস্ট। এটি একটি বড় আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্মানের। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। গান হবে, নাচ হবে সেই সঙ্গে সবার সঙ্গে আড্ডাও হবে।’

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।