BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির


আগস্ট ১০, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ডেস্ক :: মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ বশির। প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি আরবে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন হাফেজ বশির ও তার উস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ বশির। মাদরাসাটির অবস্থান দনিয়া কলেজের পশ্চিমে,কাজলা ফুটওভার ব্রীজ সংলগ্ন, যাত্রাবাড়ি ঢাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের মাধ্যমে  নির্বাচিত হন হাফেজ বশির। শাইখ নেছার সাহেবের পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার এই কৃতি ছাত্র এর আগে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গত বছরই আলজেরিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয়, পি এইচপি কুরআনের আলো এনটিভিতে প্রথম, ও হুফফাজুল কুরআনেও প্রথম হয়।

২০২৪ সালে সৌদির এই একই প্রতিযোগিতায় শাইখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আনাছ বিন আতিক প্রথম হয়েছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।