BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পানিতে পড়ে নারীর মৃ*ত্যু


আগস্ট ৬, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট নগরীর কাজিটুলা এলাকায় পুকুরের পানিতে পড়ে আমেনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

আমেনা বেগম নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা লোহারপাড়া এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী।

জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজীটুলা এলাকায় লোহারপাড়া গলিতে আমেনা বেগম নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বুধবার সকালে কাজিটুলা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত ওই নারীটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।