BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে মাদকসহ আ/ট/ক ৬


আগস্ট ২, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জের মাদকদ্রব্য সহ ৬জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রানাপিং রাজাপুর থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল বিদেশী মদ, ১০০পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৬৬০০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ২টি কাঁচি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের রানাপিং গ্রামের তোয়ব আলীর ছেলে রানা মিয়া (৪৫), তার ছেলে মো: রকি আহমদ (২১), মো: শাহী আহমদ (১৭), মেয়ে তানজিনা জান্নাত (২৩) একই গ্রামের সইন উদ্দিনের ছেলে মো: লিমন (১৮), লিটন চন্দ্রের ছেলে টিটন চন্দ্র (২৪)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের (মামলা নং-২, তারিখ-০১-০৮-২০২৫ইংরেজি) করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।