BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নি/হ/ত ১


জুলাই ৩১, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা ফেটে রুমান নামের একজন নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন এনামুল নামে আরো একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা পরিবর্তনের কাজ করছিলেন আউটসোর্সিং কম্পানির দুই কর্মী।

এ সময় হঠাৎ চাকা ফেটে গুরুতর আহত হন তারা দুজন। আহত অবস্থায় প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমান মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন, ‘বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় বিস্ফোরিত হয়ে দুজন হন গুরুতর আহত হন। তাদের মধ্যে রুমান কিছুক্ষণ আগে মারা গেছেন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।