BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুর সীমান্তে ১৯২৮ কেজি চোরাই কফি জব্দ


জুলাই ১২, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে চোরাচালানির মাধ্যমে আনা এক হাজার ৯২৮ কেজি কফি জব্দ করা হয়েছে। ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর মধ্যে চোরাই কফি ধরা পড়ার ঘটনা এ প্রথম বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়।

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কফি পাওয়া যায়। পরবর্তীতে গুণে দেখা যায়, জব্দ করা কফির পরিমাণ এক হাজার ৯২৮ কেজি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।

জব্দকরা কফি বিজিবির হেফাজতে রেখে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।