BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে উলামা মাশায়েখ সম্মেলন আগামীকাল


জুলাই ১১, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি: বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন আগামীকাল (১২ জুলাই ) শনিবার সকাল ১০ ঘটিকায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।

উলামা মাশায়েখ পরিষদ বিশ্বনাথের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আব্দুল হান্নান।

উলামা মাশায়েখ পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাকী ও সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান মুঠোফোনে সাংবাদিককে এ বিষয়টি জানিয়েছেন।

উক্ত আলোচনা ও উলামা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ও উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উলামা মাশায়েখবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।