BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল


জুন ১৬, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার সাড়ে ১০টার দিকে গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বসেন তারা।

বিএনপির প্রতিদিন দলে উপস্থিতি আছেন- বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।