BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
আজকের সর্বশেষ সবখবর

মায়ের কাছে পড়ে মাত্র ৯ মাসে কোরআনের হাফেজ হয়েছে ৭ বছরের শিশু


জুন ১৫, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মুফতি আবদুল্লাহ আমজাদের পুত্র মুহাম্মদের বয়স এখন মাত্র ৭ বছর। তার মা আলেমা মাছুমা জান্নাত পবিত্র কোরআনের হাফেজ। মুহাম্মদের নানা নানীও কোরআনের হাফেজ।

মুহাম্মদের মা আলেমা মাছুমা জান্নাত “মাছুমা জান্নাত মহিলা মাদরাসা” পরিচালনা করেন। এখানে মা ও নানীর কাছে পড়ে মাত্র নয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মুহাম্মদ। গত ১০ জুন মঙ্গলবার মাদরাসায় বিশেষ অনুষ্ঠান করে বরেণ্য আলেমরা বিস্ময়বালক মুহাম্মদের মাথায় পাগড়ি পরিয়ে দেন।

শিশু মুহাম্মদের বাবা মুফতি আবদুল্লাহ আমজাদ বলেন, আমার স্ত্রীও তার মায়ের কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে। আমজাদের স্বপ্ন তার ছেলে একজন প্রকৃত আলেম ও বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।