BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
আজকের সর্বশেষ সবখবর

ঈদের চাঁদ দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন


মে ২৯, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ডেস্ক : ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। ঈদ, নামাজ, রোজা, হজসহ গুরুত্বপূর্ণ আমলের সময় নির্ধারণে এর প্রভাব দৃশ্যমান। চাঁদ দেখার সময় শান্তি ও নিরাপত্তা চেয়ে দোয়া পড়া সুন্নত। হাদিসে নতুন চাঁদ দেখার একটি দোয়া বর্ণিত হয়েছে।

তা হলো-
اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

عن طلحة بن عبيد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال‏:‏ ‏ “‏اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام، ربي وربك الله، هلال رشد وخير‏”‏‏‏‏‏.‏

হাদিস: তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।