BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪২
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি মমতাজের ৭ দিনের রিমান্ড আবেদন


মে ১৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, মমতাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। এতে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন মমতাজ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।