BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে মদিনায় সরাসরি প্রথম হজ ফ্লাইট বুধবার


মে ১১, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে দুই হাজার ৮০০ হজযাত্রী সৌদি আরব যাবেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার। তিনি জানান, বুধবার সরাসরি আনুষ্ঠানিক ফ্লাইটের পর আরও চারটি ফ্লাইট সিলেট থেকে যাবে। সেগুলো সিলেট-জেদ্দা রুটে। এরমধ্যে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সিলেট থেকে দুই হাজার ৮০০জন ছাড়া বাকি হজ যাত্রীরা ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন। বুধবার প্রথম ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে। তাদের ইমিগ্রেশন ওসমানী বিমানবন্দরে সম্পন্ন করা হবে। এর আগের বছর ২০২৪ সালের ২২ মে সিলেটে থেকে প্রথম ফ্লাইট গিয়েছিল। ওই বছরও একইভাবে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।