BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা


মে ১০, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : আজ ১১ মে। বিশ্ব মা দিবস। এ দিবসে তিন তারকার মাকে সম্মাননা জানাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় ও সংগীতাঙ্গনের তিন তারকার মায়ের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১২ জন গুণী ব্যক্তির মায়েদের সম্মাননা জানানো হচ্ছে। বিনোদন অঙ্গন থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা দেওয়া হবে।

রাজধানীর রাওয়া ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল [অব.] এম সাখাওয়াত হোসেন।

প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় [নারী ও পুরুষ] এবং বিশেষ ক্ষেত্রে অদম্য মেধাবী শিক্ষার্থীর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “সমাজের গুণীজনের মায়েদের সম্মাননা জানানো হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ।

এতে মা তাঁর জীবদ্দশায় সন্তানের সাফল্যের জন্য পুরস্কৃত হন। ‘গরবিনি মা’ শিরোনামে সম্মাননা প্রদান উৎসবের আয়োজনের যুগপূর্তি হতে যাচ্ছে। আশা করছি, অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে সফল হবে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।