BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটার রুবেলের ভাতিজা হাফেজ তামিম নিখোঁজ


মে ৮, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেনের পরিবারের জন্য নেমে এসেছে এক খারাপ খবর। রুবেলের ভাতিজা হাফেজ তামিম হোসেন (১৪) নিখোঁজ হয়েছেন।

বুধবার (৭ মে) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রুবেল নিজেই জানিয়েছেন।

রুবেলের ভাতিজা তামিম বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমির শিক্ষার্থী এবং রুবেলের বড় ভাইয়ের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল একটি স্ট্যাটাস দেন।

রুবেল তার স্ট্যাটাসে লিখেন, আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য খুব বেদনাদায়ক। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন (১৪) সন্ধ্যা ৬টা থেকে বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে নিখোঁজ। কেউ যদি তাকে খুঁজে পান, নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।

নিখোঁজ সম্পর্কে কোনো তথ্য পেলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পিতা : সাগর হোসেন +880 1960-070413

তামিমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইতোমধ্যে স্থানীয় থানা ও বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।