BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে মানব পাচার ও জালিয়াতিতে ৩ বাংলাদেশি গ্রেফতার


জানুয়ারি ২১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারে জড়িত দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের পাশাপাশি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে প্রতি ভিসা বাবদ ১৭০০ থেকে ১৯০০ দিনার পর্যন্ত ফি নিয়ে ভিসা বিক্রি করেন বলে স্বীকার করেছেন।

এতে জানানো হয়, তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার্ড করা হয়েছে। সূত্রে: আরব টাইমস

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।