BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
আজকের সর্বশেষ সবখবর

আজহারীর বয়ান শোনার অপেক্ষায় সিলেটবাসী


জানুয়ারি ১১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে বয়ান দিতে সিলেট এসে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

রাতে সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিন বয়ান করবেন তিনি।

এদিকে শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে, আসুন, দেখা হবে, কথা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।